রায়গঞ্জে নামি নার্সিংহোমে ঝুলল তালা, নথিপত্র সঠিক না থাকায় বন্ধ করে দিল স্বাস্থ্য দপ্তর

শান্তি রঞ্জন দাস : দেবীনগর এলকার একটি বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে ত্রুটিপূর্ণ চিকিৎসার অভিযো পাশাপাশি সঠিক কাগজপপত্র এবং প্রয়োজনিয় পরিকাঠামো না থাকার জন্য নার্সিংহোম বন্ধ করে দিল উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তর। একই অভিযোগে পূর্বেও বন্ধ করে দেওয়া হয়েছিল এই নার্সিং হোমটি। পরবর্তীতে নাম পরিবর্তন করে চালু হয়েছিল এই নার্সিং হোমটি।

অভিযোগ নার্সিংহোমের কর্ণধার ডা: ডি এন মজুমদার বাড়ি সহ নার্সিংহোমের জমির চরিত্র বদল করে নিজের বাড়িতে নার্সিংহোমের ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। জেলা প্রশাসনের তরফ তরফ থেকে মাঝে মধ্যেই পরিকাঠামো এবং কাগজপত্র খতিয়ে দেখতে জেলার প্রাইভেট নার্সিংহোম গুলিতে নটিশ দিয়ে এই ধরনের অভিযান চালানো হয়ে থাকে।

এই বিষয়ে রায়গঞ্জ পুরসভার তরফে ২৬ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটরদের অভিজিৎ সাহা বলেন, সরকারি নিয়ম না মেনে বাড়ি সহ নার্সিংহোমের জমির চরিত্র বদল করে নিজের বাড়িতে নার্সিংহোমের ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। স্বাস্থ্য দপ্তর নার্সিংহোম বন্ধ করে দিয়ে জমির চরিত্র বদলের পাশাপাশি পরিকাঠামোর উন্নতির নির্দেশ দিয়েছে।

Leave a Comment