মুখ্যমন্ত্রীর নির্দেশের অপেক্ষা, দুর্গাপূজোর পরেই হতে পারে রাজ্যের মেয়াদ উত্তীর্ণ পুরসভাগুলির ভোট

মিষ্টু মুখার্জি : দীর্ঘদিন ধরে রাজ্যের ১৫টি পুরসভা ভোট বকেয়া কিংবা প্রশাসকের মাধ্যমে পুরবোর্ড পরিচালিত হচ্ছে। চলতি বছরেই সেই পুরসভাগুলির ভোট করানোর ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে নবান্ন। এরপরেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তাহলে কী উৎসব পর্ব মিটলেই অর্থাৎ দুর্গাপূজোর পরেই মেয়াদ উত্তীর্ণ পুরসভাগুলির ভোট ?

এমন প্রশ্নই দানা বেঁধেছে রাজ্য প্রশাসনের অন্দরের তরফে পাওয়া খবরে। তবে চিত্র পরিষ্কার হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের চূড়ান্ত সিদ্ধান্তের পরেই। যদিও কোন সময় নির্বাচন হলে সকলের সুবিধা, সেটাই এখন প্রশাসনিক কর্তাদের আলোচনার কেন্দ্রবিন্দু। এই মুহুর্তে হাওড়া সহ ১৫টি পুরসভার বকেয়া রয়েছে।

শাসকদলের একটা বড় অংশ চাইছে সদ্য লোকসভা ভোট। সেই ভোটের সাফল্যের রেশ থাকতে থাকতেই পুরো ভোট হলে ফল ভালো হবে। হাওড়া পুরসভা তো রাজ্য-রাজভবন সংঘাত থেকে আইনি জটিলতায় জর্জরিত সেই ২০১৮ সাল থেকে।

বর্তমানে হাওড়া কর্পোরেশনের ৫০টি ওয়ার্ড। ওয়ার্ড ভাঙার পর বেড়ে হয়েছে ৬৬। এবং বালি পুরসভার ৩৫টি ওয়ার্ডে ভোট করানোর ক্ষেত্রে আইনগত কনো জটিলতা আছে কি না, তা যাচাই করছে পুলিশ।

দেখে নেওয়া যাক রাজ্যের কোন কোন মেয়াদ উত্তীর্ণ পুরসভার ভোট বকেয়া রয়েছে – ১) হাওড়া, ২) বালি, ৩) দূর্গাপুর কর্পোরেশন, ৪) হলদিয়া, ৫) পাঁশকুড়া, ৬) ডোমকল, ৭) নলহাটি ৮) কুপার্স ক্যাম্প, ৯) পূজালি, ১০) রায়গঞ্জ, ১১) বুনিয়াদপুর, ১২) ধূপগুড়ি, ১৩) কার্শিয়াং, ১৪) মিরিক এবং ১৫) কালিম্পং পুরসভা।

Leave a Comment