বিশ্বজিৎ মন্ডল : মালদহর রথবাড়ি মোরের কাছে বিপুল পরিমান ব্রাউন সুগার সহ ৩ পাচারকারীকে গ্রেপ্তার করল পুলিশ। ওই তিন পাচারকারী বহরমপুর থেকে শিলিগুড়িগামী বাসে চেপে ডালখোলা যাবে বলে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ মঙ্গলবার রাতে রথবাড়ি মোরের কাছে শিলিগুড়িগামী বাসে তল্লাশি চালায়।
সেই তল্লাশিতে দুই মহিলা যাত্রীর কাছ থেকে উদ্ধার হয় ৭৩২ গ্রাম প্যাকেট বন্দী ব্রাউন সুগার। যার বাজার মূল্য ৭০ লক্ষ টাকা। গ্রেপ্তার করা হয় দুই মহিলা ও একজন পুরুষ মোট তিনজনকে।
জানা গিয়েছে ধৃতরা হলেন শামীমা বিবি, সাবিনা খাতুন এবং জিয়াউল্লাহ হক। এরা প্রত্যেকেই মালদহের কালিয়াচকের বামন গ্রামের বাসিন্দা। আজ বুধবার ধৃতদের মালদহ জেলা আদালতে তোলা হয়।
