মাঝ সুমুদ্রে দুর্ঘটনার কবলে পরে তেল বোঝাই ট্যাঙ্কার ডুবে গিয়ে ১৩ ভারতীয় সহ ১৬ জন নাবিক নিখোঁজ

মাস্কট, ওনান : সোমবার তেলের ট্যাঙ্ক ভর্তি একটি জাহাজ এডেনের ইয়েমেনি বন্দরের দিকে যাবার পথে মাঝ সুমুদ্রে দুর্ঘটনার কবলে পরে উল্টে যায় তেলের ট্যাঙ্কার। জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে দুকমের ওমানি বন্দরের কাছে রাস মাদরকা থেকে ২৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে।

সেই ট্যাঙ্কারে ছিলেন ১৬ জন নাবিক। তাঁদের মধ্যে ১৩ জনই ভারতীয়। বাকিরা শ্রীলঙ্কার বাসিন্দা। জানা গিয়েছে, মূলত ছোট যাত্রাপথে যাতায়াত করা ১১৭ মিটার দীর্ঘ এই তেলের ট্যাঙ্ক বহনকারী জাহাজটি ২০০৭ সালে তৈরী হয়ে ছিল।

তবে কী ভাবে এই দুর্ঘটনা ঘটেছে, তা স্পষ্ট নয়। মঙ্গলবার ওমানের সুমুদ্র নিরাপত্তা কেন্দ্র বা মেরিটাইম সিকিউরিটি সেন্টারের তরফে ( এমএসসি ) এমনই তথ্য জানানো হয়।

Leave a Comment