মানব সরকার : বুধবার ভর দুপুরে গাজোলের কৃষ্ণপুর সমবায় ব্যাংকে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটল। এদিন দুপুর আড়াইটে নাগাদ চারচাকা গাড়িতে গাড়িতে চেপে মুখে কাপর বেঁধে ৭ জনের একটি ডাকাত দল। এদের প্রত্যেকের কাছেই ছিল আগ্নেয়াস্ত্র এবং বোমা। গাড়ি থেকে নেমে দু’জন পিস্তল নিয়ে ব্যাংকের প্রবেশ পথে দাঁড়িয়ে থাকে।
বাকি ৫ জন প্রবেশ করে ব্যাংকের উপরে উঠে যায়। সেখানে প্রথমে ক্যাশিয়ারের কাছে ভোল্টের চাবি চায় তাঁরা। কিন্তু ক্যাশিয়ার চাবি দিতে অস্বিকার করলে তাঁর পেটে গুলি করে এক জন দুষ্কৃতি। এরপর ক্যাশ বাক্স এবং ভল্ট থেকে ৬ লক্ষ টাকা লুট করে বোমা ফাটাতে ফাটাতে গাড়ি করে পালিয়ে যায় ডাকাত দলটি।
এরপরেই তরিঘরি ব্যাংকের কর্মীরা গুলিবিদ্ধ ক্যাশিয়ার ক্ষীরোদ মন্ডলকে নিয়ে যাওয়া হয়, গাজোল স্টেট জেনারেল হাসপাতালে। পরে সেখান থেকে তাঁকে রেফার করা হয় মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গাজল থানার বিরাট পুলুশব্বাহিনী। দুষ্কৃতিদের খোঁজে জেলা জুড়ে তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে পুলিশ সূত্রে খবর, ডাকাতির কাজে ব্যাবহৃত বুলেরো গাড়ি আটক করেছে পুলিশ।
