ব্রাত্য বাংলা, শুভেন্দুর কথাই মিলিয়ে দিল নির্মলার বাজেট ! আজ লোকসভায় তোপ দাগবে অভিষেক

তীর্থঙ্কর মুখার্জি : তৃতীয় বারের মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে ব্রাত্য বাংলা। নির্মলার বাজেট পেশের পরে সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, বিজেপি জামানায় বাংলা ক্রমাগত বঞ্চিত এবং নিপীড়িত হয়েছে। এ বার বাংলা থেকে ১২ জন সাংসদ পাওয়ার পরেও বাংলার জন্য কোনও বরাদ্দ নেই।

লোকসভায় নির্মলার পেশ-করা বাজেটকে ‘জিরো গ্যারেন্টি এবং জিরো ওয়ার‍্যান্টি’ বলে কটাক্ষ করেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক মঙ্গলবার বলেন, ‘ শুভেন্দু অধিকারী কয়েকদিন আগে যে কথা বলেছিলেন, আজকের বাজেটে সেটাই প্রমাণ হয়ে গিয়েছে।

শুভেন্দু বলেছিলেন, ‘সব কা সাথ, সবকা বিকাশ বলার দরকার নেই। বলতে হবে, জো হামারি সাথ ,হাম উনকে সাথা।’ মঙ্গলবার অভিষেক সেই কথাই মনে করিয়ে দিয়ে বলেন, শুভেন্দু অধিকারী কয়েকদিন আগেই যে কথা বলেছিলেন, আজকের বাজেটের পর সেটাই প্রমাণ হয়ে গিয়েছে।

অভিষেক আরো বলেন, বাংলাকে বারংবার কেন বঞ্চিত করা হচ্ছে ? সরকার বাঁচাতে বিহার এবং অন্ধ্রপ্রদেশকে বিশেষ প্যাকেজ দেওয়া হয়েছে। অর্থাৎ যারা সঙ্গে রয়েছে, তাদের জন্যই কেবল বরাদ্দ। পাশাপাশি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েদেন বুধবার অর্থাৎ আজ তৃণমূলের তরফে লোকসভায় বাজেটের উপর তিনিই মোদী সরকারকে প্রথম আক্রমণ করবেন।

Leave a Comment