নিজস্ব প্রতিবেদন : সুরাপ্রেমীদের কাছে বহু পুরনো এবং অতি পছন্দের একটি ব্রান্ড হল ওল্ড মঙ্ক রাম। বাজারে রাম ত্রিপিল এক্স থাকলেও ১৯৫৪ সালে রতন মোহনের হার ধরে বাজারে আসা ওল্ড মঙ্ক দেশের এক নম্বর এবং বিশ্বের তৃতীয় সার্বাধিক বিক্রিত একটি জনপ্রীয় ব্র্যান্ড। বর্তমানে ব্রান্ড ভ্যালু ২০০০ কোটি টাকারও বেশি।
বিশেষ করে শীত ও বর্ষায় সুরাপ্রেমীদের কাছে তাঁদের পছন্দের ব্রান্ড কী জানতে চাইলে সিংহভাগই নাম নেন ওল্ড মঙ্ক রামের। ওল্ড মঙ্ক নামকরণের সাথে একটি কাহিনি জোড়িয়ে রয়েছে। যা ওনেক সুরাপ্রেমীদেরই অজানা। কী সেই কাহিনি ? জেনে নেওয়া যাক তাহলে।
ব্রান্ডের প্রতিষ্ঠাতা বেদ রতন মোহন ইউরোপে ভ্রমনে গিয়ে সেখানে সাক্ষাৎ হয় বেনেডিক্টাইন সম্যাসীদের সাথে। পাহাড়ে তাঁদের জীবনযাত্রা দেখে মুগ্ধ হন। তাঁর থেকেও বেশি তিনি অনুপ্রাণিত হন তাদের তৈরি বিশেষ মদ পান করে।
সেখান থেকেই সিদ্ধান্ত নিয়ে ফেলেন দেশীয় রাম তৈরির। আর সেই দেশীয় রামের নাম করণও করে ফেলে ওই বুড়ো সম্যাসীদের থেকেই। কেনইবা ওল্ড মঙ্ক রাম সুরাপ্রেমীদের কাছে এতো প্রীয় বা টেস্টের ব্র্যান্ড ? জানা গিয়েছে, মদ যত পুরনো হবে, স্বাদ ততটাই ভালো হবে।
তাই ৭ বছর ধরে ড্রামবন্দি করে ডিস্টিল করা হয় ওল্ড মঙ্ক রাম। যার মধ্যে অনেক ভারতীয় মশলাও মেশানো থাকে। মসৃণ সাদের জন্য ওল্ড মঙ্কে মেশানো হয় ভ্যানিলা।
