অনুশিবা সেন : টোল পেমেন্ট প্রক্রিয়াকে সহজ ও মসৃণ করতে এবং টোল বুথে যানজট কমাতে কেন্দ্রীয় সরকার ২০১৯ সালে ইলেকট্রনিক টোল সংগহের ব্যবস্থা চালু করেছিল। ১ আগস্ট অর্থাৎ আজ থেকে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার জারি করা নতুন নির্দেশিকায় লাগু হচ্ছে ফ্যাস্ট্যাগের নতুন কিছু নিয়ম। প্রথমত এনপিসিআই কেওয়াইসি আরো কঠোর নিতি গ্রহণ করেছে।
আরো পড়ুন : অতি ভারী বৃষ্টির জেরে জলমগ্ন রাজধানী, জলে ডুবে মৃত্যু মা ও শিশুপুত্রের, ব্যাহত বিমান পরিষেবা
১ আগস্ট থেকে কেওয়াইসি আপডেট করতে হবে। অর্থাৎ এনপিসিআই যে গাইড লাইন বেঁধে দিয়েছে, তাতে বলা হয়েছে, ফ্যাস্ট্যাগ প্রদানকারী সংস্থাগুলি ৩ থেকে ৫ বছর আগে যে সকল ফ্যাস্ট্যাগ ইসু করেছিল, সেগুলি ৩১ আগস্টের মধ্যে কেওয়াইসি আপডেট করতে হবে।

১ আগস্ট থেকে লাগু হওয়া নতুন নিয়মে কী কী করতে হবে জেনে নিন :
দীর্ঘদিনের পুরাতন ফ্যাস্ট্যাগ অর্থাৎ ৫ বছর বা তাঁর বেশি ফ্যাস্ট্যাগ বদলে ফেলতে হবে।
পুরাতন অর্থাৎ ৩ থেকে ৫ বছরের আগে ইসু করা ফ্যাস্ট্যাগের ক্ষেত্রে কেওয়াইসি আপডেট বাধ্যতামূলক।
ফ্যাস্ট্যাগের সাথে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর এবং চেসিস নম্বর লিঙ্ক করাতে হবে।
গাড়ি কেনার ৯০ দিনের ভেতর রেজিস্ট্রেশন নম্বর আপডেট করতে হবে।
মোবাইল নম্বরের সাথে ফ্যাস্ট্যাগ লিঙ্ক করাতে হবে।
গাড়ির সামনে ও পেছনে ফ্যাস্ট্যাগের পরিষ্কার ছবি দিতে হবে।
