মিষ্টু মুখার্জি : বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পুজোর বাকি আর মাত্র দুই মাস ১৬ দিন। কেলেন্ডার অনুযায়ী ৯ অক্টোবরের মা দুর্গার বোধন। মঙ্গলবার অর্থাৎ আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিকেল ৪টা থেকে রাজ্যের পুজো কমিটি ক্লাব গুলিকে নিয়ে বৈঠক হয়। এদিনের বৈঠকে ছিলেন মুখ্যসচিব বিপি গোপালিকা,পুলিশ কমিশনার রাজিব কুমার।
এবার মুখ্যমন্ত্রী পুজোর অনুদান বাড়ানোর পাশাপাশি ক্লাবগুলির ফায়ার লাইসেন্স সহ সব কর মুকুব মুকব করল। এবারে বিদ্যুতের বিলেও ছাড় বাড়িয়ে ৬৬ % থেকে ৭৫ % করা হয়েছে। তাঁর থেকেও বড় প্রাপ্তি আগামী বছর ক্লাব গুলির অনুদান বেড়ে ১,০০০০০ টাকা করা হবে বলে মুখ্যমন্ত্রী এদিন ঘোষণা করেন।
এরপরে কেন্দ্রের বাজেট নিয়ে রাজ্যবাসীর উদ্দেশে মমতা বলেন, কেন্দ্রের বাজেটে আমরা কিছুই পাইনি। বাংলার ভাগ্যে শূন্য প্রাপ্তি। এদিন পুজো কমিটিদের জানান, পুজো মন্ডপে ভিড় এড়াতে বেশি করে এন্ট্রি-এক্সিট পয়েন্ট করুন। প্রতিটি মন্ডপে বিদ্যুতের কানেকশন এবং আগুন নেভানোর ব্যবস্থা নিয়ম মেনে করতে হবে।
এরপর তিনি আরো বলেন, এবার পুজো কমিটির ক্লাবগুলিকে বলবো মহিলাদের ভলেন্টিয়ার করুন। পুজো পরিক্রমায় আমি ভিআইপি কার্ডের বিরুদ্ধে। যাঁরা ভিআইপি তাঁরা গাঁড়ি হাকিয়ে চলে যাবেন। আর সাধারণ মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াবেন আমি এর পক্ষে নই।
