কেয়া সরকার : বাংলায় বর্ষা নিজের খামখেয়ালিতে চলছে। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী অবশেষে বৃহস্পতিবার অর্থাৎ আজ কালিম্পং জেলায় ভারি বৃষ্টির সম্ভবনা রয়েছে। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদাহ , উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে।
আগামী ৭দিন উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির কথা জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুতে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির সম্ভবনা হুগলি ,পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে। ছাড়াও ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা ,হাওড়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া জেলাতেও।
