মিষ্টু মুখার্জি : বিগত এক বছরে স্বাস্থ্য খাতে বকেয়া টাকা চেয়ে নবান্নের তরফে একাধিক চঠি গয়েছে। একাধিকবার এই বিষয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য পরিষেবা খাতে কেন্দ্রের কাছে মোট বকেয়া প্রায় ৮০০ কোটি টাকা।
আরো পড়ুন : প্যারিস অলেমিক্সে ভারতের হয়ে ছুটছে মনু-ঘোড়া! ফাইনালে পৌঁছে পদকের হ্যাট্রিক শুধু সময়ের অপেক্ষা
কেন্দ্রের কাছে বারংবার প্রাপ্য অর্থ দরবার করার পর অবশেষে প্রথম দফায় রাজ্যের কপালে জুটল ৩২৮ কোটি। বাকি অর্থ কবে পাওয়া যাবে, তা এখনও স্পষ্ট নয়। কেন্দ্রের তরফে অর্থ আটকে রাখার কারন হিসেবে জানানো হয়েছিল জাতীয় স্বাস্থ্য মিশনের চুক্তি লঙ্ঘন করেছে রাজ্য সরকার।
আরো পড়ুন : CHOPRA : স্ত্রী ফোনে সারাক্ষন ব্যাস্ত থাকায় নিত্যদিন সংসারে অশান্তি ! ভয়ানক পদক্ষেপ নিল স্বামী
অপরদিকে রাজ্য স্বাথ্য দপ্তরের একাংশের অভিযোগ, কেন্দ্রের পক্ষপাতিত্ত মনোভাবের জন্য বকেয়া প্রাপ্য অর্থের অভাবে আটকে ছিল সুস্বাস্থ্য কেন্দ্র গড়ার কাজ। এবার কেন্দ্রের দেওয়া অর্থ প্রদানের পর পরিকাঠামো নির্মাণের গতি পাবে বলে মনে করছে স্বাস্থ্য ভবন।
