কাশ্মীরে সেনাছাউনিতে ফের জঙ্গি হামলা , গুলির লড়াইয়ে আহত ১ জওয়ান

অমিত শর্মা : ভোর রাতে আচমকাই কাশ্মীরের রাজৌরি সেক্টরের একটি গ্রামের সেনাছাউনিতে হামলা চালায় জঙ্গিরা। এই গুলির লড়াইয়ে আহত হয়েছে এক জওয়ান। নিরাপত্তা বাহিনী সূত্রে খবর, সোমবার ভোর ৪টার নাগাদ জম্মু ও কাশ্মীরের রাজৌরির সেনাছাউনিতে বিপুল পরিমানে গোলাবারুদ নিয়ে একদল জঙ্গি অতর্কিতে হামলা চালায়।

পাল্টা গুলি চালান জাওয়ানেরা। প্রায় ঘন্টা খানেক ধরে গুলির লড়াই চলার পর শেষে সেনাবাহিনীর জাওয়ানদের গুলির সামনে জঙ্গিরা প্রতিরোধ না করে উঠতে পেরে পিছু হটতে বাধ্য হয়। হামলাকারী জঙ্গিদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু করেছেন নিরাপত্তাবাহিনী।

উল্লেখ্য এর আগে শুক্রবার, কাশ্মীরের ডোডায় একটি স্কুলে অস্থায়ী সেনাছাউনিতে প্রচুর আগ্নেয়াস্ত্র, গ্রেনেড দিয়ে হামলা চালিয়েছিল জঙ্গিরা। গত ৩২ মাসে এই পর্যন্ত ৪৮ জন সেনা জাওয়ান শহীদ হয়েছেন।

Leave a Comment