কল্যাণী হাসপাতালে অসুস্থ ভাইকে দেখতে গিয়ে বচস, মেরে মুখ ফাটিয়ে দিল ডেপুটি মেজিস্ট্রেটের! আটক ২

কেয়া সরকার : শুক্রবার কল্যাণী হার্ট স্পেশালিটি গান্ধী হাসপাতালে অসুস্থ হয়ে ভর্তি হন নদীয়ার তেহট্টের বাসিন্দা উকিল বালা নামের এক যুবক। শনিবার সকালে অসুস্থ ভাইকে দেখতে ও খাবার পৌঁছে দিতে পরিবারের লোকেরা হাসপাতালে পৌঁছয়। অভিযোগ হাসপাতালের ভেতর প্রবেশ করতে গেলে বাঁধা দেওয়া হয় তাঁদের।

বচসা বাধে উভয়পক্ষের মধ্যে। সেখানে উপস্থিত ছিলেন, অসুস্থ ভাইয়ের দাদা বিধান নগরের ডেপুটি ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার বালা। বচসা চলাকালীন ম্যাজিস্ট্রেটের আরেক ভাইকে ধরে হাসপাতালের গ্রুপ-ডি কর্মীরা মারধর শুরু করেন।

অভিযোগ ভাইকে ঠেকাতে গিয়ে ডেপুটি ম্যাজিস্ট্রেটের ওপর চরাও হয় হাসপাতালের দুই নিরাপত্তারক্ষী ও হাসপাতালের কর্মী। ডেপুটি মেজিস্ট্রেটকে মেরে মুখ ফাটিয়ে দেওয়া হয়। খবর পাওয়া মাত্রই হাসপাতালে পৌঁছয় দু’জন পুলিশ আধিকারিক। অভিযোগের ভিত্তিতে সেখান থেকে দুই নিরাপত্তারক্ষীকে আটক করে থানায় নিয়ে যায়।

Leave a Comment