এমডি রেমাজুল : জমি বিবাদের জেরে বুধবার সকালে ব্যাপক গন্ডগোল বাঁধে দুই গোষ্ঠির মধ্যে। এই সংঘর্ষে দুপক্ষের বেশ কয়েক জন আহত হলেও মৃত্যু হয়েছে মজিবুর নামে এক বৃদ্ধার। আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। জানা গিয়েছে মজিবুরের পরিবারের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ চলছিলো। আজ তা চরম আকার নেয়।
ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার অন্তর্গত মৌলানি গ্রামের সুজালি এলকায়। অভিযোগের তীর পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিরাট পুলিশ বাহিনী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে জমি নিয়ে গন্ডগোল সেই ধানি জমি উভয় পক্ষের বলে দাবি। আজ সকালে মজিবুরের পরিবার জমিতে ধান লাগাতে গেলে সেই সময় গন্ডগোলের শুরু হয় এবং তা ব্যাপক আকার ধারণ করে।
