অসমের বন্যায় কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে ভাসছে শয়ে শয়ে গন্ডার-হরিণ ! বহু বন্যপ্রাণীর মৃত্যুর আশঙ্কা

অমিত শর্মা : প্রতিবারের ন্যায় এবারের বন্যায় ভাসছে অসমের কাজিরাঙা জাতীয় উদ্যান। ব্রহ্মপুত্রের জলে প্লাবিত হয়ছে ফরেস্টের বিস্তীর্ণ এলকা, জলে ডুবে গিয়েছে জঙ্গলের অনেকাংশই। পাশাপাশি এই বন্যায় ডুবেছে ৩৭ নম্বর জাতীয় সড়কের একাংশ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বিশ্বে একশৃঙ্গ গন্ডারের সবচেয়ে বড় আবাসস্থল হল অসমের এই কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। ১৩০০ কিলোমিটার জুড়ে বিস্তির্ণ এই জঙ্গলে প্রায় ২,৫০০ বেশি গন্ডার এখানে বসবাস করে। পাশাপাশি প্রচুর হরিণ সহ ১৩৫টি রয়েল বেঙ্গল টাইগারও রয়েছে।

সেই জাতীয় উদ্যানে এবারে বন্যায় সরকারী সূত্রের খবর অনুযায়ী ইতিমধ্যেই ১০টি গন্ডার, বুনো মহিষ, বিভিন্ন প্রজাতির হরিণ সহ অন্তত ২০০ বন্যপ্রাণীর মৃত্যু হয়েছে। তবে এই সময় প্রতিবারই কাজিরাঙ্গার বন্যপ্রাণীরা প্রাণ বাঁচাতে পাড়ি দেয় কার্বি পাহাড়।

Leave a Comment