অমিত শর্মা ,দিল্লি : অতি ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি। উপচে পড়া জলে রাস্ত ও ড্রেন এক হয়ে যাওয়ায় বুঝতে না পেরে নর্দমায় পরে গিয়ে ভেসে গিয়ে মৃত্যু হয় মা ও শিশুপুত্রের। পাশাপাশি একইদিনে অতি ভারী বৃষ্টিতে উত্তর দিল্লির সব্জি মান্ডি এলকায় বাড়ি ভেঙে গিয়ে আহত হয়েছেন এক ব্যক্তি। এছাড়াও দারিয়াগঞ্জ এলকার একটি বেসরকারি স্কুলের পাঁচিল ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি গাড়ি। বসন্তকুঞ্জে দেয়াল ভেঙে আহত হয়েছেন এক মহিলা।
বুধবারের ভারী বৃষ্টিতে ব্যাহত হয় বিমান পরিষেবাও। দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন যায়গায় জল জমে গিয়েছে। এই জমা জলের কারনে যাতে অপ্রীতিকর পরিস্থিতে তৈরি না হয়, তাঁর জন্য সতর্ক রয়েছে প্রশাসন। পাশাপাশি বৃহস্পতিবার দিল্লির সব স্কুল বন্ধ থাকবে বলেও তিনি জানান।
আরো পড়ুন : অগ্নিকান্ডে ভস্মীভূত দার্জিলিংয়ের নামি ২ রেস্তরা! কয়েক লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি
এদিন দিল্লি পুলিশের তরফে জানানো হয়, বুধবার সন্ধ্যায় গাজিপুর এলকায় নিত্যপ্র্যোজনীয় জিনিস কিনতে বৃষ্টি মাথায় নিয়েই ২২ বছরের তনুজা বিষ্ট তাঁর ৩ বছরের প্রিয়াংশকে নিয়ে সাপ্তাহিক বাজারে বেরিয়েছিলেন। কিন্তু ১৫ ফুট গভীরতার নির্মীয়মাণ নর্দমায় পড়ে গিয়ে ভেসে যান। পরে দু’জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় সরকারি হাসপাতালে পাঠানো হয়।
আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দিল্লিতে একশো মিলিমিটার বৃষ্টি হয়েছে। পাশাপাশি বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী সোমবার পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে বলেও জানানো হয় হাওয়া অফিসের তরফে।
