অগ্নিকান্ডে ভস্মীভূত দার্জিলিংয়ের নামি ২ রেস্তরা! কয়েক লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি

লক্ষী শর্মা : দার্জিলিংয়ের চৌরাস্তায় ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত হল দুটি রেস্তোরাঁ। জানা গিয়েছে, এদিন চৌরাস্তার ঢিল ছোড়া দুরুত্বে পুরনো রেস্তরার রান্নাঘরে আগুন লাগে। এরপর সেখান থেকে আগুন ছড়িয়ে গিয়ে পাশের একটি নব নির্মিত রেস্তরায় আগুন গ্রাসে চলে যায়। আগুনের ধোঁয়ায় ভরে যায় গোটা এলকা।

আতঙ্ক ছড়িয়ে পরে রেস্তরায় সেই সময় উপস্থিত থাকা জনা কয়েক পর্যটকের মধ্যে। ছুটে রেস্তরার বাইরে বেরিয়ে আসেন তাঁর। আতঙ্ক ছড়িয়ে পরে পর্যটক ও স্থানীয়দের মধ্যেও।

আগুন নেভানোর কাজে হাত লাগায় প্রথমে স্থানীয়রা। পরে খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন বেশ কিছুক্ষনের চেষ্টায় আগুন নিয়ন্তণে আসে। কিন্তু ততক্ষণে আগুনে পুড়ে ছাই হয়ে যায় রেস্তোরাঁ দুটি।

তবে হতাহতের কনো খবর পাওয়া যায়নি। তবে দমকলের প্রাথমিক অনুমান, রান্নাঘরে গ্যাস লিক করে এই আগুন লেগে থাকতে পারে। কয়েক লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে রেস্তরার মালিক জানান। দমকল ও পুলিশের তরফে এই অগ্নিকান্ডের তদন্ত শুরু করেছে।

Leave a Comment